জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে মাদকবিরোধী অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার

ছবি- প্রতিনিধি

পাবনার চাটমোহর থানাধীন মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা এলাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য বিক্রির সময় একজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে থানার মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দল।

এসআই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলায় জনৈক লবু মাস্টারের লিচুবাগান থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুরুজ আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত সুরুজ আলীর পিতার নাম মো. হাবিবুর রহমান। তিনি চাটমোহর থানার হিয়ালদহ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর তাকে চাটমোহর থানায় হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে শুধু প্রশাসন নয়, এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। গ্রামবাসী, তরুণ সমাজ ও সচেতন নাগরিক,সবাই যদি একসঙ্গে মাদকের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে পরিবার, সন্তান আর সমাজকে এর ভয়াবহতা থেকে বাঁচানো সম্ভব। আসুন, মাদককে না বলি, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হই এবং সবাই মিলে একটা নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে মাদককে সমাজ থেকে নির্মূল করতে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চাটমোহরে মাদকবিরোধী অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার চাটমোহর থানাধীন মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলা এলাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য বিক্রির সময় একজনকে হাতে-নাতে গ্রেফতার করেছে থানার মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দল।

এসআই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূলগ্রাম ইউনিয়নের পূর্ব টিয়ারতলায় জনৈক লবু মাস্টারের লিচুবাগান থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সুরুজ আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃত সুরুজ আলীর পিতার নাম মো. হাবিবুর রহমান। তিনি চাটমোহর থানার হিয়ালদহ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর তাকে চাটমোহর থানায় হাজির করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানান, মাদকদ্রব্য ও অনলাইন জুয়া প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে চাইলে শুধু প্রশাসন নয়, এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। গ্রামবাসী, তরুণ সমাজ ও সচেতন নাগরিক,সবাই যদি একসঙ্গে মাদকের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে পরিবার, সন্তান আর সমাজকে এর ভয়াবহতা থেকে বাঁচানো সম্ভব। আসুন, মাদককে না বলি, মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হই এবং সবাই মিলে একটা নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে মাদককে সমাজ থেকে নির্মূল করতে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত