জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

​শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে পাতার বিড়ি জব্দ

ছবি : প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪০ প্যাকেট (২৮০০ পিস) ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।  

​গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। 

সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় অভিযানটি পরিচালিত হয়। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট (২৮০০টি) ভারতীয় পাতার বিড়ি আটক করা হয়। বিজিবি’র পক্ষ থেকে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।  

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

​শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে পাতার বিড়ি জব্দ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪০ প্যাকেট (২৮০০ পিস) ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।  

​গোপন সংবাদের ভিত্তিতে ৩ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। 

সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় অভিযানটি পরিচালিত হয়। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট (২৮০০টি) ভারতীয় পাতার বিড়ি আটক করা হয়। বিজিবি’র পক্ষ থেকে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।  

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত