নওগাঁর পত্নীতলায় যথাযথ কাগজপত্র ছাড়া ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ চালু রাখার অভিযোগে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কার কাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত আইন বাস্তবায়নে নওগাঁ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন