জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

যুবদল নেতাকে মামলার আসামি করার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। শুক্রবার (২ অক্টোবর) রাতে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন লিখিত বক্তব্য বলেন, উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলায় পরিকল্পিত ভাবে হামিদুর রহমান মলিনকে আসামি করা হয়েছে। 

হত্যাকান্ডকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্লাটফর্মে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাাশিত সংবাদ ও অভিযোগের প্রকৃত ঘটনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বসতবাড়িতে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুনকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইসলামপুর সিআর আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মূলত ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত হামিদুর রহমান মলিনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে জামালপুরে অবস্থান করছিলেন। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে হামিদুর রহমান মলিনকে হত্যাকান্ডে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ অভিযোগকে তিনি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানান।

একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,ছামিউল হক লাভলু,সাইদ খান লোহানী,আলিনূর ইসলাম,শাহজাহান মিয়া,বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সোহেল রানা খোকন,পৌর যুবদলের আহবায়ক এনামূর কবির ডেভিট,যুগ্ম আহবায়ক মনির খান লোহানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যুবদল নেতাকে মামলার আসামি করার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত