জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৭ অক্টোবর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের মৃত দিলজার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন ঝুল্লু (৩৫), একই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আকরামুল (৪০) এবং মধ্যবাসুদেবপুর এলাকার মৃত রহমত কসাইয়ের ছেলে রফিকুল ইসলাম জনি (৪১)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হিলিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৭ অক্টোবর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের মৃত দিলজার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন ঝুল্লু (৩৫), একই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আকরামুল (৪০) এবং মধ্যবাসুদেবপুর এলাকার মৃত রহমত কসাইয়ের ছেলে রফিকুল ইসলাম জনি (৪১)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত