জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শ্যামনগরে এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকালে মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার  নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন ও যুবদল থেকে ৩ জন সদস্য প্রমূখ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসি ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার  বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ।  উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব। বিথীকা রানী বলেন, আমাদের এলাকায় একটি জলবদ্ধতা  সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে উক্ত  সমস্যাটা নিয়ে এ্যাডভোকেসি করব।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শ্যামনগরে এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) বিকালে মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার  নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৩ জন, নারী দল থেকে ১৯ জন ও যুবদল থেকে ৩ জন সদস্য প্রমূখ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকার, এাডভোকেসি, জেন্ডার ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন, সমতা ও ন্যায়সংগত পরিবেশ তৈরিতে এ্যাডভোকেসি ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করেন।

আলোচনা ও প্রশিক্ষণ শেষে সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্টরা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অধিকার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রশিক্ষণ শেষে সুশান্ত সরদার  বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ।  উক্ত প্রশিক্ষণ পেয়ে আমরা আমাদের নিজেদের এবং এলাকার অনেক উন্নয়ন করতে পারব। বিথীকা রানী বলেন, আমাদের এলাকায় একটি জলবদ্ধতা  সমস্যা আছে। আমি এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে উক্ত  সমস্যাটা নিয়ে এ্যাডভোকেসি করব।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত