পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাউলের দোকানে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মা-মনি এন্টারপ্রাইজের মালিক মো. আইয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরিদ আহমেদ ও মাটিরাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী'র দোকানে গুচ্ছগ্রামের সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদ করার খবর পেয়ে ওই দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। অভিযানকালে ওই দোকানে থেকে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করা হয়।
এ ঘটনায় মা মনি এন্টারপ্রাইজের মালিক মো. আইয়ুব আলীকে ২০২৪ সালের খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইনের ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ এর জিম্মায় ২২ বস্তা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানো হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুচ্ছগ্রামের রেশনসহ সরকারি সহায়তার চাল বা পণ্য অবৈধভাবে মজুদ, বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন