জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাটিখালঘাটা—এই তিন ইউনিয়নের মোট ১২ জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

​কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ডের ডাটাবেজ প্রণয়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

​এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাটিখালঘাটা—এই তিন ইউনিয়নের মোট ১২ জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।

​কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ডের ডাটাবেজ প্রণয়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

​এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত