জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি- প্রতিনিধি

ঢাকায় মেয়ের বাসায় থেকে চিকিৎসা করিয়ে গ্রামে ফিরছিলেন আতাহার আলী (৭৫)। চার দিন পর আবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর। গতকাল শুক্রবার ঢাকা থেকে রাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। 

আজ শনিবার ভোরে জয়পুরহাটের আক্কেলপুরে একটি রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে ২৭৬ নম্বর রেলসেতুর ওপর থেকে আজ ভোরে আতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের বাসিন্দা।

আতাহার আলীর মেয়ে আকলিমা খাতুন মুঠোফোনে বলেন, তাঁর মা-বাবা দুজনই অসুস্থ। চিকিৎসার জন্য তাঁরা ঢাকায় তাঁর বাসায় এসেছিলেন। দুজনকেই চিকিৎসক দেখানো হয়েছিল। চার দিন পর আবার বাবাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। 

কিন্তু মাকে রেখে বাবা জেদ করে শুক্রবার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। আজ সকালে বাবার ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁর বাবা কানে খুব কম শুনতে পেতেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ভোরে হাঁটতে বের হয়ে রেলসেতুর ওপর বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। রাতে কোনো একসময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন থেকে আক্কেলপুর রেলস্টেশনে নেমে রেললাইন ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন আতাহার আলী। পথে মহিলা কলেজের দক্ষিণ পাশের রেলসেতু পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

আজ সকালে হাঁটতে বের হওয়া লোকজন সেতুর ওপর আতাহারের মরদেহ পড়ে থাকতে দেখেন। আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর ৫টা ২০ মিনিটে আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। ওই ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত