"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবাইদুল হক, পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পাঁচবিবি ফায়ার স্টেশনের একদল ফায়ারকর্মী অগ্নি নির্বাপক যন্ত্রের মহড়া প্রদর্শন করেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন