জয়পুরহাট    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি- প্রতিনিধি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

​মঙ্গলবার  সকালে  জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ  করণীয়  অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।  

​মহড়া শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

​সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবার সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

​মঙ্গলবার  সকালে  জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ  করণীয়  অগ্নিনির্বাপণ বিষয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।  

​মহড়া শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

​সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় কেবল সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ ঘর থেকেই সচেতনতা শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সবার সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত