সিলেটের গোলাপগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগে রুহেল আহমদ (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি পশ্চিম নিমাদল গ্রামের মৃত ছয়ফুল ইসলাম আরব আলীর ছেলে। তিনি লক্ষীপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা।
জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে উপজেলার মদনগৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ কেটে চুরি করে বিক্রির অভিযোগ উঠে আসামি রুহেল আহমদের বিরুদ্ধে।
এঘটনায় দীর্ঘদিন পর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর: ১৪, তারিখ - ১৩/১০/২০২৬ইং, জিআর- ২২৬/২০২৬ইং) দায়ের করেন।
আরও জানা যায়, আসামি রুহেল আহমদ বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন