হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন-বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। শারদীয় দুর্গাপূজা যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার ৭১ টন ৪০০ কেজি চাউল ও ১৫০পিছ শাড়ী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,
সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাসুকুর রহমান, মোত্তাকিম চৌধুরী, মাধবপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্যসহ দলীয় এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার।
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন