আসন্ন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জালালাবাদ গ্রামে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাদ মাগরিব জালালাবাদ গ্রামে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমিন শ্যামল।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন শ্যামল বলেন, নারায়ণপুর ইউনিয়নকে একটি মডেল, আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই। তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
সভায় জালালাবাদ গ্রামের মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা এমন একজন অভিভাবক চাই যিনি যেকোনো পরিস্থিতিতে গ্রামের মানুষের পাশে থাকবেন। রুহুল আমিন শ্যামল দীর্ঘদিন ধরে এলাকার সুখে-দুঃখে মানুষের পাশে আছেন। আমরা তাঁকে আগামী নির্বাচনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
অনুষ্ঠানে স্থানীয় যুবনেতা বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে একজন সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। রুহুল আমিন শ্যামল ভাই নির্বাচিত হলে এলাকার তরুণদের কর্মসংস্থান ও খেলাধুলার সুব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করি।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম (নায়েব) সভাপতিত্বে ও নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম খান,মোঃ শাহাব উদ্দিন মেম্বার,মোঃ লায়েছ মিয়া,মোঃ শহিদ মিয়া, মোঃ মোর্শেদ মিয়া,মোঃ রশিদ মেম্বার,মোঃ আলকাছ মিয়া মোঃ জাকির হোসেন ও মোঃ সোহারাব মিয়া'সহ নারায়ণপুর ইউনিয়ন ও স্থানীয় ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে রুহুল আমিন শ্যামলের বিজয়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রুহুল আমিন শ্যামলের পিতা মরহুম জজ মিয়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের তিন তিনবারের ইউপি সদস্য ছিলেন।২০২২ সালে স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে রুহুল আমিন শ্যামল অংশগ্রহন করেছিলেন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন