জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী

ছবি- প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলা নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ‘ধানের শীষ’। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন ‘বটগাছ’ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

প্রতীক পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি প্রার্থীদের সংঘাত বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে প্রতীক পেলেন ৫ প্রার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলা নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দ অনুযায়ী, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন পেয়েছেন ‘ধানের শীষ’। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী পেয়েছেন ‘বটগাছ’ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

প্রতীক পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি প্রার্থীদের সংঘাত বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না জড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত