জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গুরুদাসপুরে জমির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত,ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

ছবি- প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে সূর্য বেগম (৫৫) নামের এক নারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তাঁর ঘরবাড়ি ভাঙচুরেরও অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মশিন্দা পূর্ব-বাহাদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের ছেলে সবুজ হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেছেন।

আহতের ছেলে সবুজ হোসেন জানান, মশিন্দা মৌজার ৬৭২ নম্বর খতিয়ানের ৭১৩২ নম্বর দাগের ৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোবারক হোসেনের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। ওই জায়গায় প্রায় ৪০ বছর ধরে তিনি ও তাঁর পরিবার বসবাস করে আসছেন। বিরোধ মীমাংসার জন্য এর আগে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। সর্বশেষ গত শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সালিশ বৈঠক হয়। সেখানে রায় তাঁদের পক্ষে আসে বলে দাবি করেন সবুজ।

তিনি আরও জানান, তাঁদের বাড়ির সংলগ্ন স্থানে প্রতিপক্ষের একটি খড়ের গাদা রয়েছে। সোমবার রাতে ওই খড়ের গাদায় আগুন লাগে। এ ঘটনায় প্রতিবেশী মোবারক হোসেন সবুজ ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করে অপবাদ দেন বলে অভিযোগ করা হয়েছে।

এর জের ধরে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মোবারকের নেতৃত্বে মামুন, মহসিন, মুক্তি, মনিসহ কয়েকজন তাঁদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ করেন সবুজ। এ সময় বাধা দিতে গেলে তাঁর মা সূর্য বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযুক্ত মামুন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। নিম্ন আদালতে তাঁদের পক্ষে রায় হয়েছে। প্রতিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও সেটির নিষ্পত্তি হয়নি। মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করলে সকালে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

গুরুদাসপুরে জমির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে আহত,ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত