রাজশাহীর ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঘোষিত অর্থ দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার নির্দেশনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯ শতাধিক আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে এ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। কয়েক মিনিটের মধ্যেই কৃষকদের হিসাবে টাকা জমা হবে বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক গ্রহণের সময় উপস্থিত কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনার ঘোষণা দেওয়া হলে উপস্থিত কৃষকেরা তা স্বাগত জানান।
রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষীরা আশা প্রকাশ করেন, ঘোষিত প্রণোদনা তাঁদের উৎপাদন ব্যয় নির্বাহে সহায়তা করবে এবং আখ চাষে উৎসাহ বাড়াবে।
তবে ঘোষিত প্রণোদনার অর্থ কৃষকদের ব্যাংক হিসাবে জমা হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন