জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাতীবান্ধায় লোকালয়ে ভারতীয় বাঘের হানা: নারীসহ আহত ৩

ছবি- প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় ভারত থেকে আসা একটি বাঘের আক্রমণে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন,আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) এবং নজরুল ইসলাম।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শরিফা বেগম বাড়ির পাশের ধানখেতে তাঁর পালিত ছাগল খুঁজতে যান। ছাগলটির কাছে পৌঁছাতেই আগে থেকে সেখানে ওত পেতে থাকা বাঘটি হঠাৎ তাঁর ওপর আক্রমণ করে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘের হামলায় আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোনাব্বেরুল হক (মোনা)  সাংবাদিকদের বলেন, সীমান্তের খুব কাছাকাছি এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বর্তমানে বাঘটি একটি জমির ভেতরে অবস্থান করছে এবং স্থানীয়রা চারপাশ থেকে সেটিকে ঘিরে রেখেছে।

​এদিকে, এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি whatsapp গ্রুপে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। বাঘের হামলায় তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে ও গ্রামবাসীদের নিরাপত্তায় ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ একটি টহল দল উপস্থিত রয়েছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

হাতীবান্ধায় লোকালয়ে ভারতীয় বাঘের হানা: নারীসহ আহত ৩

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত