জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর

সীমান্তে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ভারতীয় মাদক উদ্ধার

ছবি- প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৩২ হাজার ৪০০ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ, সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ ভারতীয় মাদক উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৩২ হাজার ৪০০ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ, সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯০ পিস ভারতীয় ইয়াবা ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। 

মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত