রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর রাজশাহী সিপিএসসি দল।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার নৈমুদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার নাতর এলাকার ইমরান আলীর ছেলে মো. শাকিল (২৫)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, শিবগঞ্জ থেকে ঢাকাগামী রোকেয়া পরিবহনের একটি বাসে দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য এস্কাফ বহন করছেন।
এ তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী গোলচত্বর এলাকায় একটি মুদি দোকানের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ বোতল এস্কাফ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন