জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায়

যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল হোসেন, যুব উন্নয়ন অফিসার মোঃ এনামুল ইসলামসহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্বখাতভুক্ত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২১ দিন।

প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা পোশাক তৈরির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজ উদ্যোগে কাজ শুরু করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ বেকার যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত