আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেলে ইউনিয়নের বড়মানিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবিব। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আহম্মদ আলীর সঞ্চালনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথির রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং পাঁচবিবি পৌরসভা জামায়াতের আমীর ও আসন্ন আয়মা রসূলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবুল বাশার।
এছাড়াও বক্তব্য রাখেন, আয়মারসূলপুর ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি মুর্শিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি নূহ নাজিউল হক, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি ফারজুল ইসলাম, পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী আমিনুল ইসলাম ও আব্দুল মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আয়মারসুলপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান সহ ১৩ জন মেম্বর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সূধীজন উপস্থিত ছিলেন।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন