জয়পুরহাট    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবিতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের মিছিল ও সমাবেশ

ছবি : প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখা।

‎আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা চত্বরে গিয়ে শেষ হয়।  পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎‎সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা।উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

‎‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু রায়হান।

‎‎এ ছাড়া বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু,ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী মোঃ মুর্শিদুল ইসলাম সোহাগ ও জয়পুরহাট সরকারি কলেজ শাখার সেক্রেটারি মোঃ হাসিব আহম্মেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

‎এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৪ হাজার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতের মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত