দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
সোমবার (২ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হিলি আইসিপি বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন এলাকায় (ক্যাম্পের সামনে) অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন