জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

দীর্ঘদিন পদোন্নতি না

পল্লী সঞ্চয় ব্যাংক আত্রাই শাখার কর্মীদের শান্তিপূর্ণ মানববন্ধন

ছবি- প্রতিনিধি

দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়া, পদবি পরিবর্তন ও সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন না হওয়াসহ নানা বৈষম্য ও প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। দ্রুত এসব সমস্যার সমাধান না হলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও কর্মীদের কর্মস্পৃহা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের আত্রাই শাখা কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আত্রাই  শাখার কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৪ সালে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ব্যাংকটির ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রায় ১১ হাজার জনবল নিয়ে ব্যাংকটি দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি ও পদবি পরিবর্তন থেকে বঞ্চিত রয়েছেন। একই পদে চাকরিতে যোগ দিয়ে দীর্ঘ সময় ধরে একই পদে দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁদের।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও কর্মস্পৃহায় ভাটা পড়ছে। যোগ্যতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের চাকরির মূল্যায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এতে ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষ জনবল ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সময়ের সঙ্গে ব্যাংকের জনবল ও কার্যক্রমের পরিধি বাড়লেও সে অনুযায়ী পদোন্নতি ও সাংগঠনিক কাঠামোর আধুনিকায়ন না হওয়াকে বড় সমস্যা হিসেবে তুলে ধরেন তাঁরা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩২৩তম সভায় নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করে ২০২৪ সালের ১৩ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। একইভাবে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ১৩৯তম বোর্ড সভায় অনুমোদিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এ বিষয়ে একাধিক বৈঠক ও আলোচনা হলেও এখনো সাংগঠনিক কাঠামোটি চূড়ান্ত অনুমোদন পায়নি।

এ অবস্থায় দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু, পদবি পরিবর্তন এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানের দাবি জানান তাঁরা। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়ন হলে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও দায়িত্বশীলতা বাড়বে।

আত্রাই শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুবাস কুমার শাহা,কর্মকর্তা মো.রায়হান কবির,ক্যাশিয়ার মো.সোহেল রানা সহকর্মী মো. আশরাফুল ইসলামসহ আত্রাই  শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পল্লী সঞ্চয় ব্যাংক আত্রাই শাখার কর্মীদের শান্তিপূর্ণ মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত