জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

চুরির ঘটনাকে কেন্দ্র করে

বকশীগঞ্জে হামলা ও গরু-মহিষ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি- প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও গরু, মহিষ ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে।

এঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিষ্টি আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার বলেন, গত ২৭ অক্টোবর আমাদের অটোরিকশার চার্জার চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। 

নাদের মুন্সির ছেলে আবুল চার্জারটি চুরি করে সোহাগ নামে একজনের কাছে বিক্রি করে। বিষয়টি নিয়ে আবুলের বাবাকে জানালে আবুল আরো ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে আমার শ্বশুর ফজলুর রহমানের ওপর হামলা করে মারধর করে। 

এছাড়াও ২৯ অক্টোবর সকালে আবুল, সোহাগ, রাকিব, মোরাদ সহ তাদের লোকজন আমাদের বাড়িতে এসে আবারও হামলা করে হামলা, ভাঙচুর চালায়। এসময় তাঁরা আমাদের গরু, মহিষ, হাঁস ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। 
এছাড়াও রাতে ১০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নেয় তাঁরা।

তাই এঘটনায় লুট করা গরু, মহিষ, ছাগল উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মিষ্টি আক্তার।
এছাড়াও বিচার দাবি করেন ভুক্তভোগী মিষ্টি আক্তার। সেই সঙ্গে প্রশাসনের নিকট তাদের পরিবারের নিরাপত্তা দাবি করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে হামলা ও গরু-মহিষ লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও গরু, মহিষ ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে।

এঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিষ্টি আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার বলেন, গত ২৭ অক্টোবর আমাদের অটোরিকশার চার্জার চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। 

নাদের মুন্সির ছেলে আবুল চার্জারটি চুরি করে সোহাগ নামে একজনের কাছে বিক্রি করে। বিষয়টি নিয়ে আবুলের বাবাকে জানালে আবুল আরো ক্ষিপ্ত হয়ে পরদিন দুপুরে আমার শ্বশুর ফজলুর রহমানের ওপর হামলা করে মারধর করে। 

এছাড়াও ২৯ অক্টোবর সকালে আবুল, সোহাগ, রাকিব, মোরাদ সহ তাদের লোকজন আমাদের বাড়িতে এসে আবারও হামলা করে হামলা, ভাঙচুর চালায়। এসময় তাঁরা আমাদের গরু, মহিষ, হাঁস ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। 
এছাড়াও রাতে ১০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নেয় তাঁরা।

তাই এঘটনায় লুট করা গরু, মহিষ, ছাগল উদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মিষ্টি আক্তার।
এছাড়াও বিচার দাবি করেন ভুক্তভোগী মিষ্টি আক্তার। সেই সঙ্গে প্রশাসনের নিকট তাদের পরিবারের নিরাপত্তা দাবি করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত