জয়পুরহাট    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ

ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি'র যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাল্টি ইস্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গত ৪ নভেম্বর বুধবার বেলা ১২ টায় আমইতাড়া টু ব্রোজ চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে সভাটির আয়োজন করে। 

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির ধামইরহাট উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির উপদেষ্টা ধামইরহাট পৌর সভার সাবেক প্রশাসক ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার  রহমান চৌধুরী চপল।

ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুর রহমান সরকার, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পিএফজির অ্যাম্বাসেডর ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর ধামইরহাট উপজেলা কমিটির আহবায়ক দেবলাল টুডু, ওয়াইপিএজি সদস্য ও ধামইরহাট উপজেলা গণছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ কামাল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দিন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে ধামইরহাটে পিএফজি ও ওয়াইপিএজি'র যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাল্টি ইস্টেক হোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গত ৪ নভেম্বর বুধবার বেলা ১২ টায় আমইতাড়া টু ব্রোজ চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্টে সভাটির আয়োজন করে। 

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির ধামইরহাট উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজির উপদেষ্টা ধামইরহাট পৌর সভার সাবেক প্রশাসক ও ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার  রহমান চৌধুরী চপল।

ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুর রহমান সরকার, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পিএফজির অ্যাম্বাসেডর ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর ধামইরহাট উপজেলা কমিটির আহবায়ক দেবলাল টুডু, ওয়াইপিএজি সদস্য ও ধামইরহাট উপজেলা গণছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ কামাল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দিন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত