জয়পুরহাট    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে নকল সার কারখানায় অভিযান,মালিকের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় প্রশাসন। 

অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অননুমোদিত ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটকে ১ লাখ টাকা এবং জেড ই এগ্রোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, কৃষি উৎপাদন নিরাপদ রাখা এবং বাজারে নকল ও ভেজাল কৃষি উপকরণের উৎপাদন ও বিপণন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে নকল সার কারখানায় অভিযান,মালিকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় প্রশাসন। 

অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অননুমোদিত ও ভেজাল সার-কীটনাশক উৎপাদনের অভিযোগে এসডি এগ্রোভেটকে ১ লাখ টাকা এবং জেড ই এগ্রোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, কৃষি উৎপাদন নিরাপদ রাখা এবং বাজারে নকল ও ভেজাল কৃষি উপকরণের উৎপাদন ও বিপণন বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত