জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি : প্রতিনিধি

করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনে জয়পুরহাটে  ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। 

জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে ​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের চত্বর থেকে সমবায়ীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। 

এরপর বিভিন্ন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। 

এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম ও সমবায় সমিতির নেতারা। এ সময় সমবায় ভিত্তিক দেশ গড়তে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানোসহ সহযোগিতা চান জেলার সমবায় সমিতির নেতারা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে নানা আয়োজনে জয়পুরহাটে  ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। 

জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, জয়পুরহাটের যৌথ উদ্যোগে ​রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের চত্বর থেকে সমবায়ীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। 

এরপর বিভিন্ন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। 

এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম ও সমবায় সমিতির নেতারা। এ সময় সমবায় ভিত্তিক দেশ গড়তে সরকারের কাছে বিভিন্ন দাবি জানানোসহ সহযোগিতা চান জেলার সমবায় সমিতির নেতারা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত