জয়পুরহাট    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

ছবি : প্রতিনিধি

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ'—এ প্রতিপাদ্যকে সামনে রেখে  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মাটারাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ মাঠে শেষ হয়। 

পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার থৈইউপ্রু মগ'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা। 

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লি. এর সভাপতি মো. শাহাজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার আমির মাও. আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সভাপতি শাহ জালাল কাজল ও মাটিরাঙ্গা আদর্শ ট্রাক ও মিনিট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিমকে সফল সমবায়ী হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়াও ত্রিপুরা য়াক বাকসা কো-অপারেটিভ ইউনিয়ন লি:, মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ও স্বদেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামের তিনটি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। 

একই অনুষ্ঠানে মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর নিজস্ব তহবিল থেকে গৃহ নির্মাণের জন্য আলেয়া বেগমকে ৮০ হাজার টাকা, ক্ষুদ্র ব্যবসার জন্য চামেলী ত্রিপুরাকে ৪০ হাজার টাকা এবং বরত রঞ্জন ত্রিপুরাকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। 

এ জন্য সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করতে হবে। বক্তারা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুন অর রশিদ ছাড়াও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মাটিরাঙায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত