জয়পুরহাট    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

এক যুগ ধরে বন্ধ রেললাইন,অবহেলায় হারাচ্ছে তিলকপুর স্টেশনের ঐতিহ্য

ছবি : নিজস্ব

দীর্ঘ প্রায় দেড় দশক ধরে অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী তিলকপুর রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে নির্মিত এ স্টেশনটি একসময় উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 

অথচ বর্তমানে জনবল সংকট, অবকাঠামোগত দুরবস্থা ও রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে স্টেশনের ১ নম্বর রেললাইন। অন্যদিকে ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা।

স্থানীয়দের অভিযোগ, স্টেশনটিতে পর্যাপ্ত জনবল না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে মাত্র একটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি থাকায় সেই ট্রেনের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয় যাত্রীদের। কখন ট্রেন আসবে, সেই অপেক্ষায় অনেকটা তীর্থের কাকের মতো বসে থাকতে হয় তাদের। এতে বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত তিলকপুর রেলওয়ে স্টেশনটি একসময় এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এ স্টেশন থেকে ট্রেনযোগে ভারতের কলকাতায় ব্যবসা-বাণিজ্য করতেন এ অঞ্চলের মানুষ। তিলকপুর কাঁচামাল ও কৃষিপণ্যের জন্য পরিচিত হওয়ায় এখানকার উৎপাদিত শাকসবজি ও বিভিন্ন কৃষিপণ্য রেলপথে দেশের নানা প্রান্তে সরবরাহ করা হতো।

বর্তমানে তিলকপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ। প্রতিদিন এ বাজারে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা আসেন। তিন জেলার মানুষের বসবাস ও নিয়মিত যাতায়াত রয়েছে এ এলাকায়। প্রতিদিন বাজার থেকে বিপুল পরিমাণ কাঁচামাল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। অথচ গুরুত্বপূর্ণ এ জনপদের রেল যোগাযোগের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মটি খোলা আকাশের নিচে থাকায় যাত্রীদের রোদ ও বৃষ্টিতে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। অন্যদিকে প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনার কারণে যাত্রীদের স্বাভাবিক চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে স্টেশনে এসে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় ব্যবসায়ী আবু হাসান বলেন, তিলকপুর একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। এখানকার বাজার থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু রেলস্টেশনের এমন বেহাল অবস্থায় ব্যবসায়ীদের প্রত্যাশিত সুবিধা পাওয়া যাচ্ছে না। স্টেশনটি সংস্কার করে আরও ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হলে ব্যবসা-বাণিজ্য আরও প্রসারিত হবে।

হাটে আসা কৃষক কবির বলেন, আমরা দূরদূরান্ত থেকে কৃষিপণ্য নিয়ে এ হাটে আসি। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হয়। কিন্তু রেল যোগাযোগের পর্যাপ্ত সুবিধা না থাকায় পণ্য পরিবহনে বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হয়। স্টেশনটি সংস্কার করে সচল করা হলে কৃষক ও ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন।

এ বিষয়ে জয়পুরহাট রেলওয়ে স্টেশনের ইনচার্জ বলেন, জেলার তিলকপুর রেলস্টেশনে অন্তত তিনজন করে স্টেশন মাস্টার থাকার কথা থাকলেও বর্তমানে স্টেশনটিতে একজনও স্টেশন মাস্টার নেই। শুধু তিলকপুর নয়, জয়পুরহাট রেলস্টেশনেও জনবল সংকট রয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত তিলকপুর রেলস্টেশনের ১ নম্বর রেললাইন চালু, দুই নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং প্ল্যাটফর্মের অবৈধ দোকানপাট সরিয়ে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব বিবেচনায় আরও ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ব্রিটিশ আমলের এ ঐতিহ্যবাহী স্টেশনটিকে সচল ও আধুনিক করে তুলবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এক যুগ ধরে বন্ধ রেললাইন,অবহেলায় হারাচ্ছে তিলকপুর স্টেশনের ঐতিহ্য

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত