জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

রায়কালী বাজারে এ্যাডভোকেট ইমন মাহমুদের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ

ছবি : নওগাঁ প্রতিনিধি

জয়পুর হাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট শাখা'র এ্যাডভোকেট ইমন মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী শিকারপুর ইউনিয়নের মৃত মোসলেম উদ্দীনের ছেলে এ্যাডভোকেট ইমন মাহমুদ গত ২৪ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শ্বশুরবাড়ি রায়কালী বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তার স্ত্রীর বড় ভাই মো. রাশেদুজ্জামান রাসেল জানান যে, বাজারে একটি সালিশ বৈঠক চলছে—সেটি দেখে যেতে।

তিনি সেখানে গেলে পূর্ব শত্রুতার জেরে রায়কালী গ্রামের মৃত ওয়াসিম উদ্দীনের ছেলে মোজাম্মেল হোসেন ও মোজাফফর হোসেন সন্টুর ভাড়া করা স্থানীয় আলেপ উদ্দীনের ছেলে গুন্ডাবাহিনীর প্রধান মো. আলম এবং তার সহযোগী ছোট ভাই মো. আলমগীর, খাঁপাড়ার বাদশার ছেলে লিটন ও ডাবলু সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড় নিয়ে তার ওপর চড়াও হন।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং মো. আলম লাঠি দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হলে তার স্ত্রীর বড় ভাই গোলাম রব্বানী বাধা দেন। এতে রব্বানী আহত হন।

এ সময় রায়কালী বনিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলামসহ অন্যান্য সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় তারা এ্যাডভোকেট ইমন মাহমুদকে প্রাণনাশের হুমকি দেয়।

রায়কালী বনিক সমিতির সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) আলহাজ্ব রেজাউল ইসলাম বলেন, “ইমন আমাদের এলাকার জামাই। তিনি আমাদের সমিতির এক নির্বাহী সদস্যের সঙ্গে চা খেতে অফিসে বসেছিলেন। কিন্তু তার আসার খবর পেয়ে মোজাম্মেল ও মোজাফফর সন্টুর ভাড়া করা সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমরা প্রতিরোধ করি। এখনো বাজারে আতঙ্ক বিরাজ করছে।”

তদন্তকারী কর্মকর্তা এসআই আরমানের সাথে কথা হলে তিনি বলেন, প্রাথমিক তদন্ত করে পেয়েছি পূর্ব শত্রুতার জেরে মোজাম্মেল হোসেন ও মোজাফফর হোসেন সন্টুর ভাড়া করা লোক দিয়ে পরিকল্পিত ভাবে এ্যাডভোকেট ইমন মাহমুদের ওপর হামলা ও হত্যা চেষ্টায় হামলা করায় এ বিষয়ে আরো তদন্ত করে ওসি স্যার এর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রায়কালী বাজারে এ্যাডভোকেট ইমন মাহমুদের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত