নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে উপজেলায় সর্বমোট ১০১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং মাদকের ভয়াল থাবায় যেন কোন ছাত্রকে গ্রাস করতে না পারে সেই জন্য উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করেন।
এসময় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নিয়মত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
আত্রাই উপজেলার শিক্ষা ব্যবস্থা ও কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এমপি মো. রেজাউল ইসলাম এমন উদ্যোগ গ্রহণ করায় বিষয়টি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরাও এমপির কাছ থেকে সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য পেয়ে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন