জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

অনুমোদন ছাড়াই সার বিক্রি, দিনাজপুরে আটক গোডাউন স্টোরকিপার

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সরকারি সার গোডাউন থেকে অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় অবস্থিত বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে মো. আকতারুল ইসলাম (৩৫) নামে এক স্টোরকিপারকে আটক করা হয়। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমলে নেন। পরে ইউএনও, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের একটি দল নশিপুরের সরকারি সার গোডাউনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার আকতারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গত জুলাই ও আগস্ট মাসে সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন সময়ে মোট ২২৭ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে আরও জানা গেছে, এই অবৈধ সার বিক্রির সঙ্গে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার শামসুদ্দিনের ছেলে আনসারুল ইসলাম (৪২)-এর সংশ্লিষ্টতা থাকতে পারে। তারা দুজনই বিএডিসির চুক্তিভুক্ত সার ডিলার।

বিএডিসি সূত্রে জানা যায়, নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। প্রায় ১৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন এসব গোডাউনে এমওপি, ডিএপি ও টিএসপি সার সংরক্ষণ করা হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে কৃষি খাতে সরকারি সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অনুমোদন ছাড়াই সার বিক্রি, দিনাজপুরে আটক গোডাউন স্টোরকিপার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত