জয়পুরহাট    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুরে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি- প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থী এবং ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার ২৫ আগস্ট বিকেল ৩টায় মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল)। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার  মানজুরা মুশাররফ। এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়,মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। 

এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে উৎসাহ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মেধাবী শিক্ষার্থী এবং ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার ২৫ আগস্ট বিকেল ৩টায় মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল)। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার  মানজুরা মুশাররফ। এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়,মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। 

এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে উৎসাহ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত