দিনাজপুর জেলা কারাগারে ১০ দিনের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. নাদিম (৪৮) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের সাজা পেয়ে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে আসেন নাদিম। তার সাজা বুধবার শেষ হওয়ার কথা ছিল এবং পরদিন বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পাওয়ার নির্ধারিত সময় ছিল।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নাদিমের মাদকাসক্তির ইতিহাস ছিল এবং তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়ার সমস্যায় ভুগতেন।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন