নওগাঁর রাণীনগরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই কিশোরের বয়স ১৫ ও ১৬ বছর।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় মামলা করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, একপর্যায়ে শিশুটির মা তাকে খুঁজতে শুরু করলে দুই কিশোর শিশুটিকে সেখানে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ২ কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটির শরীরে আঘাত ও রক্তক্ষরণের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার কৃত দুই কিশোরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন