জয়পুরহাট    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার কম্পিউটার ও গাছের চারা বিতরণ

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্পিউটার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দিন ব্যাপি  মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী  এমদাদুল হকের উদ্যোগে  এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।

​শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কম্পিউটার সামগ্রী হস্তান্তরের পাশাপাশি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায়  গাছের চারা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যক্তিত্ব আইনুদ্দিন, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সাবেক মেম্বার আমিনুর রহমান ও রাসেল আহমেদসহ এলাকার সুধীজনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপস্থিত অতিথিরা এই শিক্ষা অনুরাগী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকৌশলী  এমদাদুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার কম্পিউটার ও গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কম্পিউটার সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দিন ব্যাপি  মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী  এমদাদুল হকের উদ্যোগে  এসব উপহারসামগ্রী প্রদান করা হয়।

​শিক্ষার্থীদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কম্পিউটার সামগ্রী হস্তান্তরের পাশাপাশি সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায়  গাছের চারা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে ছোট মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যক্তিত্ব আইনুদ্দিন, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সাবেক মেম্বার আমিনুর রহমান ও রাসেল আহমেদসহ এলাকার সুধীজনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপস্থিত অতিথিরা এই শিক্ষা অনুরাগী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকৌশলী  এমদাদুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত