জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

ছবি- প্রতিনিধি

চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন”,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে  ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস দিনাজপুরের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

জনসাধারণের মধ্যে চোখের স্বাস্থ্য, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চক্ষু চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

দিবসটির কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দৃষ্টি সুরক্ষা, নিয়মিত চক্ষু পরীক্ষা এবং চক্ষু রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন।

পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের জন্মগত ও বিভিন্ন বয়সজনিত চক্ষু সমস্যা, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের সংক্রমণসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রেই সময়মতো শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই নিয়মিত চক্ষু পরীক্ষা এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুন মুমতাহিনা,   মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ: নাহিদ।এছাড়াও সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, চোখের যত্ন শুধু চিকিৎসার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ও জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা, বয়স্কদের ছানি ও অন্যান্য বয়সজনিত চক্ষু রোগের বিষয়ে সচেতনতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা সম্পর্কে সতর্কতা এবং চোখে কোনো ধরনের সমস্যা হলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশ্ব দৃষ্টি দিবসের এই কর্মসূচির মাধ্যমে দিনাজপুরের সর্বস্তরের মানুষের মধ্যে “দৃষ্টির যত্ন, সুস্থ জীবনের অঙ্গীকার”—এই সচেতনতা আরও জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিনাজপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত