জয়পুরহাট    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শ্যামনগরে পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ছবি- প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও  অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ের ৪৭টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩ জন ভোটার অনুপস্থিতি ছিলেন। 

উক্ত নির্বাচনে সভাপতি মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। 

৩০টি ভোট পেয়ে ১নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন আঃ রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন ও ১৪টি ভোট পেয়ে মোঃ সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শ্যামনগরে পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গ্রহণ অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পথিক কুমার মন্ডল ও  অফিস সহায়ক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মোট ৫০টি ভোটের মধ্যে নির্ধারিত সময়ের ৪৭টি ভোট গ্রহণ সম্পন্ন হয়। বাকি ৩ জন ভোটার অনুপস্থিতি ছিলেন। 

উক্ত নির্বাচনে সভাপতি মোঃ আবুল বাশার গাজী, সহ-সভাপতি মোঃ নজরুল গাজী ও কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম রাসেল(বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক ও সাধারণ সদস্য মিলে মোট ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল হক ও মোঃ আব্দুল হাকিম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ আজিজুল হক ২৯টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাকিম ১৮টি ভোট পেয়েছেন। 

৩০টি ভোট পেয়ে ১নং কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রমজান আলী, ২৮টি ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম ঢালী, ২৫টি ভোট পেয়ে তৃতীয় কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছেন আঃ রশিদ গাজী, ২০টি ভোট পেয়ে নুর হোসেন চতুর্থ স্থান অধিকার করেন ও ১৪টি ভোট পেয়ে মোঃ সফির আলী পঞ্চম স্থান অধিকার করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত