জয়পুরহাট    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বার্ষিক খ্রীষ্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ খ্রীষ্টরাজ গীর্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকব।

সাতক্ষীরার মাটিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতি আমাদের গর্ব, আমাদের শক্তি। আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সবাই মিলে একটি সুন্দর, মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতির সাতক্ষীরা গড়ে তুলব—এটাই আমাদের প্রত্যাশা।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— “খ্রীষ্টে ঐক্য, প্রেমে সম্প্রীতি, সেবায় মানবতা—এক দেহে বহু অঙ্গ, এক বিশ্বাসে সম্মিলিত পথচলা।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও, বড়দল ধর্মপল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার ডমিনিক সরকার, শ্যামনগরের ঈশ্বরীপুর ধর্মপল্লীর রেভাঃ ফাদার লুইজী পাঙ্গী এবং বড়দল ধর্মপল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার সের্জো।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মিঃ নির্মল রোজারিও।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রোটাঃ মিঃ স্বপন বৈরাগী।

বক্তারা তাঁদের বক্তব্যে খ্রীষ্টীয় আদর্শ, পারস্পরিক ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “খ্রীষ্টীয় বিশ্বাসের মূল শিক্ষা হলো ভালোবাসা, ঐক্য ও মানবকল্যাণ। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

বাইবেলের ১ করিন্থীয় ১২:১২-২৭ এবং কলসীয় ৩:১৪ পদকে সামনে রেখে সম্মেলনে এক দেহে বহু অঙ্গের মতো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টায় অতিথি ও প্রতিনিধিদের নিবন্ধনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত