ধর্মীয় আচার অনুষ্ঠানে যে করে দান তার সম্মান রবে চির অম্লান। আল্লাহ তার মনের আশা পূর্ণ করবেই বললেন, পৌর ২ নং ওয়ার্ড খসবাগুড়ী ফকিরপাড়া মহল্লাবাসীরা।
প্রতি বছরের ন্যায় এবারেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খাসবাগুড়ী ফকিরপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে বাৎসরিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ই নভেম্বর শুক্রবার দিবাগত রাতে খসবাগুড়ী ফকিরপাড়া যুব সমাজের উদ্যোগে গ্রামের মাঠ প্রাঙ্গণে এই মাহফিলে সভাপতিত্ব করেন, জয়পুরহাট মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহমুদুল হাসান রাসেল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। বক্তব্যে তিনি বলেন, গত বছর আপনাদের মাহফিলে সহযোগিতা করেছিলাম এবারও এসেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।
আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পৌরসভার মেয়র হয়ে আপনাদের সেবা করে যেতে পারি। একই সঙ্গে এই মাহফিল ও মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন মাহফিল কমিটির সভাপতি মাসুদ রানা ও সম্পাদক জাহিদ হোসেন এর হাতে।
এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমান,ঢাকা লালমনিহাট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নুরুল্লাহ আল বাশীর।।
দ্বিতীয় আলোচক হিসাবে ওয়াজ ফরমান, দেশ ও দীপ্ত টিভির ধর্মীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি রুহুল আমিন বিন মুসলিম।
তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান,জয়পুরহাটের বনখুর জামে মসজিদের খতিব মোঃ আব্দুল কুদ্দুস।
এছাড়াও প্রধান অতিথির সফর সঙ্গী ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামসছুল হুদা মন্ডল দুলাল,,৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক যুবনেতা হারুনুর রশিদ সজল ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়।
এ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগন দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ ছওয়াব হাসিল করেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন