জয়পুরহাট    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থান অব্যাহত রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর অংশ হিসেবে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। 

জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।

​প্রথম অভিযান (সোলার প্যানেল জব্দ): গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করা হয়। জব্দকৃত সোলার প্যানেলগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

​এর আগে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মাসুদপুর বিওপির আরেকটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।সীমান্তে অপরাধ দমন ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।"​

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত