চাঁদপুরের হাজীগঞ্জে স্বামীর মাদক সেবন ও ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে একাধিকবার মারধরের অভিযোগ উঠেছে। স্বামীর নির্যাতন ও পারিবারিক কলহের জেরে অভিমানে কীটনাশক পান করে নাছিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকার সিরাজ খাঁন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাছিমা ওই বাড়ির বাসিন্দা মো. মহসিনের স্ত্রী। অভিযুক্ত মহসিন একই বাড়ির মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতে মহসিন অটোরিকশা চালালেও পরবর্তীতে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় নাছিমাকে একাধিকবার মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সর্বশেষ শুক্রবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মহসিন স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এরপর শুক্রবার সন্ধ্যায় নাছিমা কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী মহসিন বাড়ি থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন