জয়পুরহাট    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

ছবি : প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বেলাবো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বেলাবো উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। ​উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউনটি বিকেলে বারৈচা খামারের চর মোড় থেকে শুরু হয়।

পরে বারৈচা বাসস্ট্যান্ড হয়ে বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোডাউনটি বেলাবো শাপলা চত্বরে গিয়ে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বেলাবো উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বেলাবোর মাটিতে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে পুনরায় মোটরসাইকেল শোডাউনটি দুলালকান্দি, নারায়ণপুর বাজার ও নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আবারও বারৈচা খামারের চর মোড়ে গিয়ে শেষ হয়। 

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বেলাবোতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবোতে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বেলাবো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বেলাবো উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। ​উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউনটি বিকেলে বারৈচা খামারের চর মোড় থেকে শুরু হয়।

পরে বারৈচা বাসস্ট্যান্ড হয়ে বেলাবো বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোডাউনটি বেলাবো শাপলা চত্বরে গিয়ে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বেলাবো উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বেলাবোর মাটিতে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে পুনরায় মোটরসাইকেল শোডাউনটি দুলালকান্দি, নারায়ণপুর বাজার ও নারায়ণপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আবারও বারৈচা খামারের চর মোড়ে গিয়ে শেষ হয়। 

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের ও বিভিন্ন ইউনিয়নের পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত