গাজীপুরের কালীগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনন্য ভূমিকা রেখে চলেছে ‘ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প’।
২০০৯ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার কৃতি শিক্ষার্থী, উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী ও অসহায় ব্যক্তিদের মাঝে মোট ১২ লাখ ১৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্র জানায়, এ বছর উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
এছাড়া দেশ ও বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে আরও ৫ লাখ ৩৫ হাজার টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
প্রকল্পের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলামের যৌথ সভাপতিত্বে ও ট্রাস্টি মাশহুদুর রহমান সাজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ।
এ সময় বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, ট্রাস্টি মারুফুল হক ভূঁইয়া ও লতিফা বেগম ভূঁইয়াসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের এই আর্থিক ও নৈতিক সহায়তা তাদের সামনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে এই প্রকল্পের মতোই মানবিক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন