সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহাভারতখ্যাত বিরাট রাজার ক্ষিরতলা বুরুজ মাঠে আদিবাসী যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২২তম আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় আটটি দল অংশ নেয়।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজীর সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীমুদ্দিন কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, অপর প্রার্থী রাশেদুল হাসান পাপন তালুকদার, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী খন্দকার এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন।
খেলা উপভোগ করতে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে বুরুজ মাঠ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় দিনাজপুর ফুটবল একাদশ ৩-০ গোলে নাটোর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় নাটোর ফুটবল একাদশ।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন