আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানার উদ্যোগে বিভিন্ন গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে এসব উঠান বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চর ডুমারিয়া, উত্তর ডুমারিয়া, দুটকুড়া ও শরীফপুর গ্রামের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন সোহেল রানা।
উঠান বৈঠকে স্থানীয় ভোটাররা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় সোহেল রানা তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনগণের সেবা করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন